Skip to main content

Featured Post

My photography.প্রথম এইট কে (8k) ছবি তোলার অভিজ্ঞতা ।

প্রথমবারের মতো 8k ছবি তোলার অভিজ্ঞতা ছিল অত্যন্ত উত্তেজনার। এক কথায় নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছিল। কেননা 4k ক্যামেরা আজ কাল অনেকের কাছে থাকলেও 8k ক্যামেরার কিন্তু খুব অভাব। শুধু মাত্র হাতে গনা কয়েক জনের কাছেই এত হাই রেজুলেসন ক্যামেরা ছিল। যাই হক সময় তা ছিল শিতের প্রথম দিকে। ভাগ্যক্রমে সূর্য আলো যেন ছবি তোলার জন্য আমাকে সাহায্য করছিল। প্রথমে সূর্য বিপরীতে দারিয়ে সেডো পরীক্ষা করতে করতে একটা ক্লিক করতেই আশ্চর্য জনকভাবে এমন অসাধারণ এক ছবি উঠল আমি অবাগ হয়ে তাকিয়ে থাকতে থাকতে মুগ্ধ হয়ে গিয়ে ছিলাম। 8k ক্যামেরার ক্ষমতা ধিরে ধিরে টের পেতে লাগলাম। সাধারণ ভাবে ছবি উঠালেও যেন মায়া ভরা সৌন্দর্য নিয়ে ছবি উঠে । এত ভালো কোয়ালিটির ছবি তলা যাচ্ছে দেখে নিজের একখানা ছবি তোলার লোভ শামলাতে পারলামনা। আর একজনকে ডেকে বললাম একটা ছবি তুলে দিতে। যখন উনি ছবি তুলছিলেন তখন ভাবছিলাম কেমন হবে ছবিটা ? সুন্দর ভাবে উঠবেত? নানান রকম কৌতূহল নিয়ে হালকা পোজ দিয়ে দাড়াতেই উনি ছোটপট ছবি উঠিয়ে বলতে লাগলেন ভাই আমার একটা ছবি উথিয়ে দিবেন? বলতে বলতে আমার হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে নিজে নিজেই পোজ দিয়ে দাড়িয়ে ছবি উঠানোর জন্য অপেক্ষা কর...

নতুন মোবাইল কেনার পরই যত দ্রুত সম্ভব গুগল ফাইন্ড মাই ডিভাইস সেট করুন। এতে আপনিও নিশ্চিন্তে থাকুন এবং আপনার ফোনটিও সুরক্ষিত থাকবে।

নতুন মোবাইল মানে কয়একদিন নিজের মত সেটিং সেট করা, প্রয়োজনিও এপস এবং পছন্দের গেম ডাউনলোড করা ইত্যাদি।


কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আমদের অনেকেরই নজর এরিয়ে যায়।


সেটি হচ্ছে  ফাইন্ড মাই ডিভাইস সেট করা।



 ফাইন্ড মাই ডিভাইস গুগল প্লে প্রোটেক্টের একটি অংশ,

আপনার ফোনটিকে সুরক্ষা প্রদান করার জন্য এই পরিষেবাটি ডিজাইন করা ।

 

 ফাইন্ড মাই ডিভাইস আপনাকে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন খুজে পেতে,দূরবর্তীথেকে ডেটা মুছতে এবং লক করতে পারার শুবিধা দিবে।

 

গুগল প্লেস্টোর থেকে খুব সহজেই

গুগল ফাইন্ড মাই ডিভাইস এপ ডাউনলোড করে গুগল অ্যাকাউন্ট এর মাধ্যমে সাইনইন করলেই সকল সুবিধা পাওয়া যাবে।


 ফাইন্ড মাই ডিভাইস এর সুবিধাসমূহ।

 

#ফাইন্ড মাই ডিভাইস এর সব চেয়ে বড় সুবিধা হল যদি আপনি আপনার ফোনটি হারিয়ে ফেলেন তাহলে ফাইন্ড মাই ডিভাইস ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ফোনটি সনাক্ত করতে পারবেন 


#প্লে সাউন্ড ব্যবহার করতে পারার সুবিধা,
''প্লে সাউন্ড''যা পাঁচ মিনিটের জন্য সম্পূর্ণ ভলিউমে অবিচ্ছিন্নভাবে আপনার ফোনের রিংটোন উচ্চ স্বরে বাজাতে থাকে।


এবং একবার আপনি আপনার ফোনটি খুঁজে পেয়ে গেলে,পাওয়ার বোতামটি
চেপে রিংটোন বাজানো থামাতে পারেন। 

 

#ফাইন্ড মাই ডিভাইসের তৃতীয় সুবিধাটি হচ্ছে ফোন লক করতে পারা এবং স্ক্রিনে একটি বার্তা প্রদর্শন করতে পারা।

লক অপশন দিয়ে আপনি আপনার ফোনটি লক করতে পারবেন।


এবং আপনি লক স্ক্রিনে একটি বার্তা প্রদর্শন করতে পারেন এবং আপনার নম্বরে কল করতে 

একটি নম্বর বাটন যুক্ত করতে পারেন যাতে আপনার ফোন অন্য কেউ পেয়ে থাকলে
সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে।


#আপনার হারিয়ে যাওয়া ফোনের ডেটা দূরবর্তীভাবে মুছে ফেলতে পারার সুবিধা।
Erase অপশনটি আপনার ফোনের সমস্ত ডেটা মুছে দিতে পারে।

এর মাধ্যমে সংযুক্ত এসডি কার্ড থেকেও ডেটা মুছে দেওয়া সম্ভব।

এমনকি আপনি যখন Erase কমান্ডটি প্রেরণ করবেন তখন আপনার ফোনটি বন্ধ করা থাকলেও
অনলাইনে ফ্যাক্টরি পুনরায় সেট করার প্রক্রিয়া শুরু হবে। 

(তবে এমন একটি সম্ভাবনা রয়েছে যা এটির প্রস্তুতকারক এবং
অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম সংস্করণের উপর ভিত্তি করে সক্ষম নাও হতে পারে।)


 

এজন্য নতুন মোবাইল কেনার পরই যত দ্রুত সম্ভব গুগল ফাইন্ড মাই ডিভাইস সেট করুন।

এতে আপনিও নিশ্চিন্তে  থাকুন এবং আপনার ফোনটিও সুরক্ষিত থাকবে।

Comments

Post a Comment