রাত যখন ১ঃ৩০ মিনিট বাসের সামনে বসে গাড়ি চালানো দেখছিলাম।কিছুখন পর সেখান থেকে উঠে বাসের শেষের দিকে বন্ধুদের জটলার মধ্যে যোগদিলাম। ওদের যেন শক্তির মানে এনার্জির কমতি নেই,সেই বাস ছারার পর থেকে নাচা শুরু করেছিল,দেখলে মনে হবে এইমাত্র শুরু করল।আর এনার্জি থাকবেনা কেন ? আমারতো গত কয়েকদিন অনেক কিছু করতে হয়েছে বিশেষ করে শেষের কয়েক দিনতো পুর দমে ব্যাস্ত ছিলাম।তাই আমার ভালোই ক্লান্ত লাগছিল।কিন্তু বন্ধুদের সাথে যোগদিতেই ওদের চিতকারের সাথে আমিও চিৎকার দিতেই যেন অতভুত এনার্জি অনুভব করলাম।আমিও নাচতে শুরু করলাম,নাচ বলতে লাফালাফি আরকি।
রাত যখন ২ঃ১৫ সুপারভাইজর জানালেন কিছুখনের মধ্যে আমরা অমুক হোটেলে ৩০ মিনিট যাত্রা বিরতি নিব এবং আরও কিছু উপদেশ দিয়ে উনি উনার সিটে বস্লেন।তার কিছু খনের মধ্যেই গাড়ি হোটেলে পৌঁছে গেল,সবাই সবার মত গাড়ি থেকে নেমে হাত মুখ ধুয়ে আবার গাড়িতে ফিরে এল,কারন আমরা রাতের খাবার সঙ্গে করে নিয়ে এসে ছিলাম, ৪২ টি খাবার বক্স সবাইকে বণ্টন করে দেওয়া হলে।কেও কেও খাবার খেয়ে হোটেলে চা খাচ্ছিল কয়েকজন গাড়ির পাশে দাড়িয়ে কথা বলছিল কেউ কেউ ছবি উঠাচ্ছিল।আমি তখন ড্রাইভার এর সাথে ফিরে আসার ব্যাপারে কথা বলছিলাম ,উনি বলছিলেন আসার দিন ৮টার দিকে রওনা দিতে পারলে আমরা তারাতারি থাকা পউছাতে পারব।
Cool journey
ReplyDeleteInteresting
ReplyDeleteNice
ReplyDelete