Skip to main content

Featured Post

My photography.প্রথম এইট কে (8k) ছবি তোলার অভিজ্ঞতা ।

প্রথমবারের মতো 8k ছবি তোলার অভিজ্ঞতা ছিল অত্যন্ত উত্তেজনার। এক কথায় নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছিল। কেননা 4k ক্যামেরা আজ কাল অনেকের কাছে থাকলেও 8k ক্যামেরার কিন্তু খুব অভাব। শুধু মাত্র হাতে গনা কয়েক জনের কাছেই এত হাই রেজুলেসন ক্যামেরা ছিল। যাই হক সময় তা ছিল শিতের প্রথম দিকে। ভাগ্যক্রমে সূর্য আলো যেন ছবি তোলার জন্য আমাকে সাহায্য করছিল। প্রথমে সূর্য বিপরীতে দারিয়ে সেডো পরীক্ষা করতে করতে একটা ক্লিক করতেই আশ্চর্য জনকভাবে এমন অসাধারণ এক ছবি উঠল আমি অবাগ হয়ে তাকিয়ে থাকতে থাকতে মুগ্ধ হয়ে গিয়ে ছিলাম। 8k ক্যামেরার ক্ষমতা ধিরে ধিরে টের পেতে লাগলাম। সাধারণ ভাবে ছবি উঠালেও যেন মায়া ভরা সৌন্দর্য নিয়ে ছবি উঠে । এত ভালো কোয়ালিটির ছবি তলা যাচ্ছে দেখে নিজের একখানা ছবি তোলার লোভ শামলাতে পারলামনা। আর একজনকে ডেকে বললাম একটা ছবি তুলে দিতে। যখন উনি ছবি তুলছিলেন তখন ভাবছিলাম কেমন হবে ছবিটা ? সুন্দর ভাবে উঠবেত? নানান রকম কৌতূহল নিয়ে হালকা পোজ দিয়ে দাড়াতেই উনি ছোটপট ছবি উঠিয়ে বলতে লাগলেন ভাই আমার একটা ছবি উথিয়ে দিবেন? বলতে বলতে আমার হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে নিজে নিজেই পোজ দিয়ে দাড়িয়ে ছবি উঠানোর জন্য অপেক্ষা কর...

ক্যামেরা,রেম,রম এবং নেট কানেকশন চেক করার পাশাপাশি IMEI নম্বরটিও যাচাই করা অত্যন্ত জরুরি।

আমরা অনেকেই মোবাইল কেনার সময় ক্যামেরা অন করে কয়েকটা ছবি উঠাই তারপর ডিস্প্লের শার্পনেস দেখি,

রেম,রম,নেট কানেকশন চেককরি

এবং এইচ ডি গেম প্লে করে দেখি ।

তারপর দামাদামি করে মোবাইল কিনে নেই।

তবে প্রায় সময় আমরা অনেকেই IMEI নম্বর যাচাই করি না।  

কিন্তু আইএমইআই নম্বর যাচাই করা অত্যন্ত জরুরি কারন

কিছু অসাধু লোকেরা চুরি বা ব্যাবহার করা মোবাইল কিনে IMEI নম্বর পরিবর্তন করে বাজারে বিক্রি করে থাকে। 

এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নকল/ ক্লোন IMEI সম্বলিত মোবাইল হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হলে পরবর্তীতে NEIR এর মাধ্যমে নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা হবে

আরো বিস্তারিত


IMEI নম্বর যাচাই করে আমরা মোবাইলটির সুনির্দিষ্ট তথ্য জানতে পারি। 

যেমনঃ ফোনটি এর আগে ব্যবহার করা হয়েছে কিনা। 

ফোনটি চুরি করা বা নকল/ক্লোন কিনা। 

ফোনটি কত সালে তৈরি করা হয়েছে। 

কোন ফ্যাক্ট্রিরিতে তৈরি হয়েছে। 

ফোনে কি কি উপকরন রয়েছে ইত্যাদি। 

 

 

IMEI নম্বর কাকে বলে ? 

I-International 

M-Mobile 

E-Equipment 

I-Identity 

International Mobile Equipment Identity 

আইএমইআই বা ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি ১৫ সংখ্যার একটি নম্বর।

যেটি মোবাইল হ্যান্ডসেট তৈরি করার সময় মোবাইলে প্রোগ্রাম করা থাকে। 

 

এই নম্বর দিয়ে মোবাইল নেটওয়ার্কে সুনির্দিষ্ট মোবাইলের অবস্থান নির্ণয় করা সম্ভব।এই নম্বরের মাধ্যমে চিহ্নিত করা হয় যে ফোনটি কোন এলাকায় ব্যবহার করা যাবে। 

 

তাছাড়া এই নম্বরটি মোবাইলটির পরিচয় নম্বর।

সাধানরত মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এই নম্বর দিয়ে মোবাইলের অবস্থান নির্ণয় করা সম্ভব। 

 

 

IMEI যাচাই করবেন যেভাবে। 

 

">১ম পদ্ধতি- 

*#06# ডায়াল করলে IMEI নম্বর দেখাবে। 

তারপর আইএমইআই।ইনফোওয়েবসাইটে গিয়ে IMEI নম্বরটি বসান এবং চেক বাটনে ক্লিক করুন। 

পরবর্তী পেজে ফোনের মডেল নম্বর,কত সালে তৈরি করা হয়েছে,ফোনে কি কি রয়েছে তার সম্পর্কে বিস্তারিত তথ্য দেখাবে। 

IMEI.INFO ওয়েবসাইট এর মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই IMEI যাচাই করুন । 

আরো বিস্তারিত এই ভিডিওতে দেখুন 


 

 

২য় পদ্ধতি- 

*#06# ডায়াল করে IMEI নম্বর দেখেনিন। 

তারপর মেসেজ অপশন গিয়ে টাইপ করুন KYD-SPACE-IMEI নম্বর,পাঠিয়ে দিন ১৬০০২ নম্বরে। 

বৈধ ভাবে আমদানিকৃত হলে ফিরতি ম্যাসেজে লেখা থাকবে ডিভাইসটির IMEI বিটিআরসি'র ডাটাবেইজে পাওয়াগেছে 

অবৈধ ভাবে আমদানিকৃত হলে ফিরতি ম্যাসেজে লেখা থাকবে ডিভাইসটির IMEI বিটিআরসি'র ডাটাবেইজে পাওয়া যায় নি,অনুগ্রহপূর্বক পূর্ণাঙ্গ IMEI(/,.' সহ অন্যান্য বিশেষ চিহ্ন বাদ দিয়ে শুধুমাত্র ১৫ টি নম্বর) লিখে পুনরায় চেষ্টা করুন। KYD-SPACE-15 DIGIT IMEI NUMBER লিখে 16002 তে পাঠিয়ে দিন।

 

SMS এর মাধ্যমে ইন্টারনেট ছাড়াই IMEI যাচাই করুন ।

আরো বিস্তারিত এই ভিডিওতে দেখুন



অথবা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ওয়েবসাইট থেকে আরো বিস্তারিত জানুন

Comments

Post a Comment